নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

হোয়াটসঅ্যাপ গ্রুপে মাদক নিয়ে কথা বলার দায় স্বীকার দীপিকার

 




হোয়াটসঅ্যাপ গ্রুপে মাদক নিয়ে কথা বলার দায় স্বীকার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে স্বীকারোক্তি দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ১৮’র।


তবে মাদক নিয়ে কথা বলার দায় স্বীকার করলেও তিনি নিজে মাদক সেবন করেননি বলে জানিয়েছেন এই নায়িকা।


মাদক নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন ছিলেন দীপিকা। সেখানে তার নাম ‘ডি’ নামে লেখা ছিল সেখানে। সেই গ্রুপে ছিলেন দীপিকার ম্যানেজার কারিশমা, সুশান্ত সিনহার প্রাক্তন ম্যানেজার জয়া সাহা ও আরও অনেক নায়িকার ম্যানেজাররা।


একই সাথে, মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকেও জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

মন্তব্যসমূহ