জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরাকে মার্কিন অবস্থানে হামলা বেড়েছে: স্বীকার করল সেন্ট্রাল কমান্ড

 




ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় গেরিলা হামলা জোরদার হয়েছে। একথা স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। এজন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনাকে ইরানের সঙ্গে যুক্ত করেছেন।


গত ৩ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী বিতাড়িত করার অঙ্গীকার ব্যক্ত করে ইরান। এ মুহূর্তে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং এরইমধ্যে বেশ কিছু ঘাঁটি ইরাকি নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মার্কিন অবস্থানে হামলা জোরদার হওয়ার কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে- সে কথা স্বীকার করছে না আমেরিকা।


হামলা সম্পর্কে জেনারেল ম্যাকেঞ্জি বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে এবং গত বছরের শেষ ছয় মাসে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা বেড়ে যাওয়ার ঘটনা দেখেছি। আমেরিকা এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। তার এ বক্তব্য শুক্রবার প্রকাশিত হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, হামলার ঘটনা অনেক বেড়েছে।


হামলা সম্পর্কে জেনারেল ম্যাকেঞ্জি আরো বলেন, তারা প্রাণঘাতী হামলা চালাচ্ছেন না- সেটি একটি ভালো দিক। তবে হামলা অব্যাহত রয়েছে সে বিষয়টি লক্ষণীয়।


পার্সটুডে/

মন্তব্যসমূহ