জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অক্ষয় আমায় ব্যবহার করে ছেড়ে দিয়েছে : শিল্পা

 




বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার। রাবীনা ট্যান্ডন, শিল্পা শেঠি থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ অনেক অভিনেত্রীদের সঙ্গেই তিনি সম্পর্কে ছিলেন বলে জোর গুঞ্জন ছিল বলিপাড়ায। তাকে ক্যাসানোভা হিসেবেই চিনতেন অনেকে। আবার সম্পর্কে ইতি টেনে মনও ভেঙেছেন তিনি।


রাবীনা ট্যান্ডন এর সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায়। তারপরে রাবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেঠির একই অভিজ্ঞতা হয়েছিল। 


একটি সংবাদমাধ্যমে শিল্পা শেঠি বলেছেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল।

শিল্পার সঙ্গে থাকাকালীন নাকি অন্য আরেকটি সম্পর্কেও ছিলেন অক্ষয়। শিল্পা বলেন, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরো একটি সম্পর্ক ছিল। অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।শিল্পা আরও বলেন, আমি একমাত্র অক্ষয়ের বিষয়ে সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ও এই সমস্ত কিছু ফিরে পাবে। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি। আমি ওর সঙ্গে আর ভবিষ্যতে কোনদিন কাজ করবো না।

মন্তব্যসমূহ