পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বেলুনের টানে ৪.৭ মাইল উঁচুতে, ৩০ মিনিট আকাশে উড়ল যুবক (ভিডিওসহ)

 





আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন অনেকেরই থাকে। তবে জীবনে সেই স্বপ্ন পূরণ করতে পারে ক'জন? ইচ্ছা থাকলে বেলুনে ঝুলেও যে আকাশে ওড়া যায়, তা দেখিয়ে দিলেন মার্কিন যুবক ডেভিড ব্লাইনে।


গতকাল বুধবার অ্যারিজোনা মরুভূমিতে তিনি হিলিয়াম বেলুনের টানে উড়ে বেড়িয়েছেন। উড়ে ওঠার জন্য তিনি ৫০টি হিলিয়াম গ্যাসে ভরা বেলুন ব্যবহার করেছেন।


উড়ে ওঠার আগে ডেভিড ব্লাইনে বলেন, আমি যে কাজগুলো করেছি তার প্রতিটি স্টান্ট ধৈর্য সহকারে করেছি। আর আমি যে ব্যাপারে ভেবেছি এটা সম্ভব হবে, সেটা করেছি।


তিনি আরো বলেন, আমি জানি বহু মানুষ এভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত আর সাহস করে উঠতে পারে না।


গতকাল সকালে ডেভিড আধা ঘণ্টার বেশি সময় বেলুনের টানে আকাশে ভেসে বেড়িয়েছেন। পুরো দৃশ্য ইউটিউবে দেখানো হয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে।


তার লক্ষ্য ছিল ১৮ হাজার ফুট উঁচুতে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ২৪ হাজার নয়শ ফুট উঁচুতে উঠে যান। তার মানে চার দশমিক সাত মাইল উঁচুতে উঠেছিলেন তিনি। এরপর সেখান থেকে প্যারাসুটে করে নেমে আসেন।


নেমে আসার পর তিনি মন্তব্য করেন, ওয়াও, এটা দারুণ ছিল।


সূত্র : সিএনএন

মন্তব্যসমূহ