পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

দুই ইঁদুরের তুমুল মারামারি, পাশে দাঁড়িয়ে হতবাক বিড়াল! (ভিডিও)

 




ইন্টারনেটের কল্যাণে মানুষের চোখের সামনে ঘটে যাওয়া অবাক করা ঘটনাগুলো দেখার সৌভাগ্য হয় অন্যদের। কারো বাড়িতে ঘটে যাওয়া ছোট-ছোট ঘটনাগুলোই মজার উপকরণ হয়ে ওঠে, ভাইরাল হয় ভিডিও। 


এমনই এক ভিডিও-তে দেখা যায়, দুটি ইঁদুর তুমুল মারামারি শুরু করেছে। যেন রাজ্য দখলের লড়াই। সবচেয়ে অবাক বিষয়ে হচ্ছে, পাশেই একটা বিড়াল দাঁড়িয়ে। কোনো বিড়ালের চোখে ইঁদুর পড়লে শুরু হয় 'ইঁদুর-বিড়াল' খেলা। আর এখানে জলজ্যান্ত দু-দুটো ইঁদুরকে পেয়েই বিড়াল চুপচাপ দাঁড়িয়ে। বোঝা যায়, ওই দুটো ক্ষুদ্র প্রাণী এই মারামারি দেখে সে ভিড়মি খেয়েছে। অবাক হয়ে পুরা দৃশ্যটাই যেন উপভোগ করল বিড়ালটি। সামনে শিকার দেখেও এগিয়ে যাওয়ার কোনো প্রবণতাই বিড়ালটির মধ্যে লক্ষ্য করা গেলো না। নেটিজেনরা এই ভিডিও-তে দারুণ মজা পেয়ে গেছেন। এমন দৃশ্য কি আর সহজে চোখে পড়ে! 

মন্তব্যসমূহ