জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রেল লাইনে শুয়ে থাকা সিংহের উপর দিয়ে চলে গেল ট্রেন! (ভিডিও)

 




ভারতে সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ার সবকিছুই সত্যি নয় বোঝাতে দেশটির পুলিশ টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করছে। সোমবার হায়দরাবাদে রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটেও এমনই একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। খবর-আনন্দবাজার পত্রিকা।


ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের উপর শুয়ে রয়েছে একটি সিংহ। দূর থেকে একটি ট্রেনও আসতে দেখা যাচ্ছে ওই লাইন দিয়েই। তাতেও যেন সিংহটির কোনও হেলদোল নেই। সে যেমন ছিল, তেমনই শুয়ে রয়েছে। এক সময় ট্রেনটি একদম কাছে চলে আসে। তাতেও সরার কোনও লক্ষণ দেখা যায়নি সিংহটির। ট্রেনও গতি না কমিয়ে সিংহটির উপর দিয়েই চলে যায়।


না, ভয় পাওয়ার কিছু নেই, এটি একটি ফেক ভিডিও। সেই বার্তাই দিতে চেয়েছে রাচাকোন্ডা পুলিশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বোঝা যাবে‌ কী ভাবে রেললাইনের উপর সিংহের ছবিটি বসানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট বিশ্বাস করবেন না।” সেই সঙ্গে #ফেকনিউজ-ও জুড়ে দেওয়া হয়েছে।


তবে এমন একটি পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যে ভিডিওটি ২ লাখ ৩৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে লাইক ও শেয়ারও পয়েছে পোস্টটি।

মন্তব্যসমূহ