জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবাসহ ট্রলার আটক



বঙ্গোপসাগর থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ ২ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আটক করেছে র‍্যাব ১৫। উদ্ধার করা ইয়াবার মূল্য ৬০ কোটি টাকা।


গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গভীর সমুদ্র থেকে আটক করা হয়। আটক দুইজন মিয়ানমার সীমান্ত থেকে ট্রলারযোগে বাংলাদেশের খুরুশখুল মাঝির ঘাটে আসছিল। তাদের কাছ থেকে একটি ফিশিং বোট, মোবাইল, সীম কার্ড ও নগদ টাকা উদ্ধার করে র‍্যাব।


আটক আয়াজ ও বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

মন্তব্যসমূহ