জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৭২ জনের মৃত্যু

 




আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৭২ জন মারা গেছে। এছাড়া, বন্যায় শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়েছে।


আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিম জানান, আজ (বুধবার) ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়ে। এর মধ্যে অন্তত ৭২ জন মারা যায়। বন্যার তোড়ে ভেঙে পড়েছে অন্তত ৩০০ বাড়ি।  


তিনি জানান, উদ্ধারকারীরা সারাদিন ধরে কাদামাটির ভেতর থেকে ৭২টি লাশ উদ্ধার করে। এছাড়া, বন্যা থেকে সৃষ্ট নানা দুর্ঘটনায় ৯০ জন আহত হয়েছে।


স্থানীয় এক ব্যক্তির ধারণ করা ভিডিও ফুটেজে থেকে দেখা গেছে, রাস্তায় রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। এছাড়া, লোকজন কাদা খুঁড়ে লাশ উদ্ধার করছে এবং লোকজন বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে।


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে খুবই নাজুক অবস্থায় রয়েছে তখন আকস্মিক এ বন্যা দেখা দিল।


পার্সটুডে

মন্তব্যসমূহ