তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কুমিরের পেট কেটে বের করা হল কিশোরের দেহাবশেষ

 



মালয়েশিয়ার কুচিংয়ে নদীর তীরে রিকি গানিয়া নামক ১৪ বছরের এক কিশোরকে একটি কুমির জীবিত খেয়ে ফেলার তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার কুমিরের পেটের ভেতর থেকে টেনে বের করা হয় সেই কিশোরের দেহাবশেষ।

দ্য সান’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই মালয়েশিয়ার কুচিংয়ে নদীর তীরে শামুক সংগ্রহ করতে গিয়েছিল রিকি গানিয়া নামক এক কিশোর। সেখানেই কুমিরের আক্রমণের শিকার হন তিনি। পরে কুমিরটি ছেলেটির পায়ের গোড়ালিতে চেপে ধরে পানির গভীরে চলে যায়।

এই ভয়াবহ ঘটনার সাক্ষী ছেলেটির খালা সাহায্যের জন্য ডাকার পর জরুরি সার্ভিস আসে। পরে তারা ১৪ ফুটের কুমিরটিকে ধরার জন্য একটি মুরগি টোপ হিসেবে ব্যবহার করে। তবে কিশোরের দেহটি পুনরুদ্ধার করে উপকূলে আনতে অনেক সময় লেগেছে।

প্রতিবেদনটিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা কুমিরের পেট কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে দেয়। কুমিরটির পেটটি তখন কেটে ফেলা হয়। সেখানে রিকি’র পরিহিত পোশাকগুলোর পাশাপাশি তার দেহের অঙ্গগুলোও পাওয়া গেছে।

সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ অপারেশনস সেন্টারের একজন কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ছেলেটিকে যেখানে শেষবার দেখা গিয়েছিলো তার তিন মাইল দূরে কুমিরটিকে একটি মুরগির বাচ্চা টোপ হিসেবে দেয়া হয়। কুমিরটিকে তীরে এনে তার পেট পরীক্ষা করার পর সেই নিখোঁজ কিশোরের খোঁজ পাওয়া যায়।

উল্লেখ্য, গত জুনে ইন্দোনেশিয়ার উত্তর কালিমান্টনে একটি নদীতে মাছ ধরার সময় একটি কুমির ৪৫ বছর বয়সী এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়েছিলো।

মন্তব্যসমূহ