জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এ বছর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হবে না

 



করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী- পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে।


মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে পিইসি ও সমমান পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।


পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয় সেটিও দেয়া হবে না বলে আগেই আভাস দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। সুতরাং এ বছর বৃত্তিও দেয়া হচ্ছে না।


এরআগে, পরীক্ষা না নেয়ার প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদিয়া পরীক্ষায় প্রায় ২৯ লাখ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো।

মন্তব্যসমূহ