তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সোমালিয়ার হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা,১৭ জন নিহত

 



সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এই হামলায় ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। সন্ত্রাসীদল জিম্মি করে রেখেছে আরো অনেককে। 


রোববার (১৬ আগস্ট) রাজধানীর মোগাদিসুর লিডো বিচ এলাকার এলিট হোটেলে এ হামলার ঘটনা ঘটে।


এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আল-কায়েদা সমর্থিত আল শাবাব জড়িত এই ন্যাক্কারজনক হামলায়।


সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত চার হামলাকারীকে হত্যা করেছে। 


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হোটেলটিতে হামলা শুরু হয় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে। গাড়িটি হোটেলের দেয়ালে আছড়ে পড়ে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। এর পরপরই একদল সশস্ত্র বন্দুকধারী হোটেলটিতে প্রবেশ করে।


পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেলের নিরাপত্তাকর্মী  চারজন সাধারণ নাগরিক এবং তিন জন অজ্ঞাত রয়েছেন।


হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হোটেলটি। এর বাইরে সেনাবাহিনীর গাড়ি অবস্থান নিতে দেখা গেছে। জিম্মি দশার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্যসমূহ