জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

স্বামীকে রাস্তায় বেঁধে রেখে স্ত্রীকে ‘গণধর্ষণ’ আটক ৪

 




চট্টগ্রামে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।


এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। ঘটনার সঙ্গে জড়িত মো. শফি পলাতক রয়েছেন। আসামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক।


চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রৌফাবাদের বাসায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। নগরের অক্সিজেন মোড়ে শফি নামের এক ব্যক্তি তাদের পথ আটকান। তারা দুজন স্বামী-স্ত্রী নয় দাবি করে তাদের পুলিশে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে দুজনকে গাড়িতে তোলা হয়। স্বামীকে হাত-পা বেঁধে গাড়িতে বসিয়ে রাখা হয়। স্ত্রীকে পাশের সালমা কলোনিতে নিয়ে শফিসহ পাঁচজন ধর্ষণ করেছেন।’


পুলিশ জানায়, গতকাল রাত ২টার দিকে ৯৯৯ থেকে খবর পায় পুলিশ। পরে সালাম কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সুত্র; আমাদের সময়

মন্তব্যসমূহ