জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন

 




ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা হয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (৩১ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷


তার মৃত্যুতে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল। 


রোববার (০৯ আগস্ট) রাতে বাথরুমে পড়ে যান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। সোমবার (১০ আগস্ট) সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। 


প্রণব মুখার্জির অস্ত্রোপচার হয়। এতে মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়। রাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়৷ সোমবার (১০ আগস্ট) হাসপাতালে ভর্তির আগেও প্রণব মুখার্জি নিজেই টুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷  



এদিন রাতে চিকিত্‍সায় সাড়া দিলেও মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অবস্থার অবনতি হতে থাকে। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।


২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। 


১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

মন্তব্যসমূহ