ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

লোমহর্ষক! হাঙরের পিঠে চড়ে সমুদ্র সফর করলেন এই ব্যক্তি (ভিডিও)

 



বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্র দানব বলেন, তার পিঠে চড়ে বসেছেন এক ব্যক্তি। তারপর পুরো সমুদ্র ঘুরে বেড়িয়েছেন।  সম্প্রতি এই লোমহর্ষক ঘটনা ঘটেছে সৌদি আরবের  বন্দর শহর ইয়ানবুর কাছে এক সমুদ্রে। পরে সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


ফুটেজে প্রথমে দেখা গেছে যে, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তিটি একটি নৌকোয় বসে হোয়েল সার্কগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় বিরাট হাঙরটি। আর ওই ব্যক্তিকে দেখা যায় বিরাট প্রাণীটির ডানা জাপটে ধরে সাগরে ভেসে বেড়াতে।


আল-সাবাহর এক বন্ধুকে এক ভিডিওতে চিৎকার করতে শোনা যায় যে, সাবধান, এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে, কিন্তু তাতে মোটেও দমে যাননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহের সঙ্গে হাঙরটির পিঠের সঙ্গে লেপটে থাকেন। দুঃসাহসিক ওই সফরের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে।


ভিডিওটি টুইটারে ১৪ হাজার বার দেখা হয়েছে। কেউ কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন আবার কেউ এমন দুঃসাহসিক কাজ করার জন্য তার সমালোচনা করেছেন।


সূত্র: এনডিটিভি

মন্তব্যসমূহ