জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাপুলকাণ্ডে এবার কুয়েতের সেনা কর্মকর্তা গ্রেফতার



অর্থ ও মানবপাচারসহ একাধিক অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ঘুষ নেয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জারাহকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর কুয়েতের আরবি দৈনিক আল কাবাসের।

আল-কাবাসের খবরে বলা হয়, অপরাধ তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে কুয়েতের পাবলিক প্রসিকিউশন দপ্তর শেখ মাজানকে গ্রেফতার করে আদালতে হাজির করার আদেশ দেয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

খবরে আরও বলা হয়, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সে সময় তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।।

পাপুলের স্বীকারোক্তিতে নাম আসার পরপরই জুনের শেষদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

মন্তব্যসমূহ