জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমেরিকার আরেক যুদ্ধজাহাজে আগুন



মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার যুদ্ধজাহাজ 'কারসার্জ'-এ আগুন লাগে। এরপর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার পরপরই জেনারেল ডায়নামিক্স নাসকো শিপইয়ার্ড কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্লাস্টিকের একটি বস্তুতে আগুনের স্ফুলিঙ্গ পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এরপর শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে।  দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

একটি বিস্ফোরণ থেকে আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।#

পার্সটুডে

মন্তব্যসমূহ