তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভাঙার ঘটনা বাংলাদেশের নয়



দেশের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সম্প্রতি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রকৃত ঘটনাস্থল ভারতের মধ্য প্রদেশ, যা নিউজের ভেতরেই উল্লেখ আছে। কিন্তু এমন শিরোনামের ফলে ঘটনাটি বাংলাদেশের মনে করে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

বিষয়টি নজরে এলে মঙ্গলবার (২৮ জুলাই) এক বার্তায় এমন শিরোনামে আপত্তি জানিয়ে তা পরিহারে আহ্বান জানায় পুলিশ সদরদপ্তর।

‘পূর্ণাঙ্গ সংবাদে ঢোকার আগেই অনেক পাঠক এমন চটকদার শিরোনাম দেখেই উপসংহারে পৌঁছে যান, যা ক্ষেত্রমতে অপূর্ণাঙ্গ ও বিভ্রান্তিকর বার্তা দিতে পারে’- বলে মন্তব্য পুলিশ সদরদপ্তরের।


বিজ্ঞপ্তিতে সদরদপ্তর জানায়, দেশে এ সংবাদটি যদি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল মধ্য প্রদেশের পুলিশ’ শিরোনামে পরিবেশন করা হয়, তবে সহজেই এ বিভ্রান্তি, এ অপূর্ণতা কাটানো যায়।

পুলিশ বলছে, বাংলাদেশ পুলিশ নির্মোহভাবে নাগরিক সেবা প্রদানের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্বাপ্নিক ও উদ্ভাবনী নেতৃত্বে এ করোনাক্রান্তিতে বাংলাদেশ পুলিশ জনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশের এ মানবিক যাত্রায় সাংবাদিক সমাজ অকৃত্রিম পেশাদারি বন্ধুত্বের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বার্তায় আরো বলা হয়, ‘ছোট ছোট বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ/শিরোনাম/ছবি প্রকৃত অর্থে যথাযথভাবে উপস্থাপন করলে জনগণ যেমন সঠিক তথ্য পাবেন, তেমনি বস্তুনিষ্ঠ ও পেশাদারি সাংবাদিকতার উন্মেষ ঘটবে। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে সকলের সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করে।’

#পূর্বপশ্চিমবিডি

মন্তব্যসমূহ