জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমাকে বলিউড থেকে তাড়ানোর চেষ্টা চলছে: এআর রহমান



উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান বলেছেন, আমি বলিউডের একটি প্রভাবশালী গোষ্ঠীর কুনজরের শিকার। বলিউড থেকে আমাকে তাড়াতে বিরাট একটা গ্যাং সক্রিয়।


তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডের অন্দরের নানা অজানা কথা সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগে গায়ক সোনু নিগম বলেছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রি থেকেও এমন আত্মহত্যার খবর পাবেন সবাই। এরমধ্যেই এ আর রহমান মুখ খুললেন বলিউডে তার অবস্থান নিয়ে।

সুরের জাদুকরের মুখে এমন কথা শুনে অবশ্য চমকে উঠছেন তার ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এআর রহমান ভারতের দক্ষিণী সিনেমায় নিয়মিত গান করেন। কিন্তু তাকে বলিউডে নিয়মিত পাওয়া যায় না।

কিন্তু কেন তাকে পাওয়া যায় না? সেই প্রসঙ্গে এই সংগীত শিল্পী বলেছেন, বলিউডে ‘গ্যাং’-এর আধিপত্য চলছে।

তার কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যারা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। ভালো ছবি না বলার ক্ষেত্রেই এরা এই গুজব ছড়িয়েছে।

সদ্য মুক্তি পাওয়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’-র সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, যখন মুকেশ ছাবড়া আমার কাছে আসে তাকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে।

বলিউডে তাকে কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে উল্লেখ করে এআর রহমান আরও জানান, অনেকে হয়তো চাইছেন আমি কাজ করি, কিন্তু সেই গ্যাং তাদের সেটা করতে বাধা দিচ্ছে।

‘আমি ভাগ্যে বিশ্বাসী, পরম করুণাময় আল্লাহতে বিশ্বাসী। আমি মনে করি ভালো কাজ আল্লাহ তায়ালা দেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমি সবার সঙ্গে কাজ করতে চাই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। আমার দরজা সবার জন্য খোলা রইল।’

মন্তব্যসমূহ