জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানালো ইয়েমেন



সৌদি আরবের যুদ্ধাপরাধের মুখে জাতিসংঘের নিরাপত্তা তীব্র সমালোচনা করেছে ইয়েমেন। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছে সানা।

ইয়েমেনের আল-যাওফ প্রদেশে সৌদি আরব ও তার মিত্ররা কয়েক ডজন বেসামরিক মানুষ হত্যা করার পর এই আহ্বান জানানো হলো। হতাহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।

গতকাল (বুধবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬,৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে ৩৭৫০ টি শিশু এবং ২৩৭০ জন নারি নিহত হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসনে ২৬,১০০ মানুষ আহত হয়েছে।

এর বাইরে সৌদি নেতৃত্বাধীন অমানবিক অবরোধের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আল-যাওফ প্রদেশের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর প্রচার করেছে।

পার্সটুডে

মন্তব্যসমূহ