তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আমার দেড় বছরই গেল ডেঙ্গু আর করোনায়: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব অনেক বেশি। যা কমাতে হবে। এছাড়া এ খাতে যোগ্য লোককে যোগ্য স্থান দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্য সেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি। স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্য খাতের অনেক অর্জন আমরা চোখে দেখি না। স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ কমাতে হবে।

তিনি আরও বলেন, দেড় বছর ধরে মন্ত্রী। দুর্ভাগ্য বলতে পারেন- এর অর্ধেক ডেঙ্গু মোকাবিলায় গেছে, বাকি অর্ধেক করোনায় যাচ্ছে। করোনা মোকাবিলায় আমরা সফল। পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যুহার।

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের যেখানেই অন্যায় হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার জন্য নজরদারি করতে হবে। স্বাস্থ্যখাতে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রভাব রয়েছে, সেগুলো কমাতে হবে।

মন্তব্যসমূহ