পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

অদৃশ্য হচ্ছে ফেসবুক পেজের লাইক



বিশ্বর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক। যার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিশ্বের কোটি মানুষ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সময় ফেসবুক তাদের ফিচারে আনে নানা পরিবর্তন। এবার নতুন পরিকল্পনায় পেজ নিয়ে কাজ শুরু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, পেজে লাইকের হিসাব করার ফিচার না রাখার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকজন সেলিব্রেটি নতুন পেজ পেয়েছেন। ফেইসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরো সহজ হবে। এতে জটিল বিষয়গুলো বাদ দেয়া হয়েছে।

ফেসবুক পেজে শুধু ‘ফলো’ বাটন ও ‘ফলোয়ার কাউন্ট’ বাটনটি থাকবে। এতে পেজের সত্যিকারের রিচ স্পষ্ট বোঝা যাবে।

বছরের পর বছর ধরে অনেক মানুষ বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন। কিন্তু নিউজ ফিড থেকে এগুলো আনফলো করেন। এতে তাদের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট। আবার অনুরোধের কারণে অনেকে পেজে লাইক দেন। কিন্তু পোস্ট দেখেন না। এতে পেজের আগ্রহীদের প্রকৃত সংখ্যা বোঝা যায় না।

নতুন হালনাগাদ আসলে পেজ ব্যবস্থাপকেরা চাইলে ফলোয়ারদের নিউজ ফিডে গিয়ে যুক্ত হতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজের যাওয়া-আসার কাজও সহজতর হবে।

মন্তব্যসমূহ