তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশসহ আহত ৫



রাজধানীর মিরপুরের পল্লবী থানায় এক বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে।


আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

যুগান্তর

মন্তব্যসমূহ