হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট, শাস্তির মুখে ৫ মিসরীয় নারী



টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে শাস্তির মুখে পড়লেন মিসরের ৫ নারী। সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে দেশটির একটি আদালত তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।


একইসঙ্গে সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, মিসরের ৫ নারী টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর কারণে তাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। এর পাশাপাশি সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও ধার্য করা হয়।

অবশ্য এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারেন। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে।

সাজাপ্রাপ্তদের মধ্যে গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেফতার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখ ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তার অনুসারীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।

মেয়েদেরকে ভিডিও অ্যাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়ে অর্থও নিতেন হানিন।

পরে মে মাসে গ্রেফতার হন আল-আধম নামের আরেক নারী। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২০ লাখ। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

মন্তব্যসমূহ