নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ: খালিদ মাহমুদ



আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এ সব কথা জানান।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে। সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

মন্তব্যসমূহ