আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩০১ মার্কিন নাগরিক




ঢাকা ছেড়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহন করা ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যায়।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে জটিলতা কাটিয়ে ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে রাতে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।


এর আগে ঢাকা ছাড়েন ১৫৪ জন তুরস্কের নাগরিক এবং ২৬৪ জন ব্রিটিশ নাগ‌রিক।

এছাড়া গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল  ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। পাশাপাশি জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ত্যাগ করেছেন।

মন্তব্যসমূহ