জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ধিক্কার! পৃথিবীর শেষ মহিলা সাদা জিরাফ ও তাঁর সন্তানকে মেরে ফেলল চোরাশিকারীরা



২০১৭ সালে প্রথম সাদা জিরাফের খোঁজ মিলেছিল কেনিয়ার জঙ্গলে ৷ তারপর থেকেই জিরাফগুলির উপর কড়া নজর রাখা হচ্ছিল ৷

বেঁচে ছিল মাত্র তিনজন ৷ বাবা-মা আর তাদের সন্তান ৷ গোটা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা ৷ দুধ সাদা জিরাফ পরিবারের কথা বলা হচ্ছে ৷ অত্যন্ত বিরল, বিলুপ্তপ্রায় সেই সাদা জিরাফের মা ও সন্তানদের মৃত্যু হল পাচারকারীদের হাতে! কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা। বর্তমানে গোটা বিশ্বে একটিমাত্র পুরুষ সাদা জিরাফ বেঁচে রইল ৷ জিরাফ দু’টির দেহে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ ২০১৭ সালে প্রথম সাদা জিরাফের খোঁজ মিলেছিল কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনসারভেন্সিতে ৷ তারপর থেকেই জিরাফগুলির উপর কড়া নজর রাখা হচ্ছিল ৷ এমনকি ওই জঙ্গলের পর্যটকদের কাছেও ওই সাদা জিরাফগুলি ছিল প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷ চোরাশিকারকারীদের লালসার কাছে হার মানল অবলা প্রাণ ৷

মন্তব্যসমূহ