তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ১৫



চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও চার চাকার মিউজিক (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, লেগুনার চালক ছাড়াও ১৫ জন যাত্রী ছিলেন। কক্সবাজার থেকে আসা লবন বোঝাই ট্রাকটি চুনতি ফরেস্ট অফিস অফিস এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন। তারা দুই ভাই। বাকি নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সুত্র: বাংলানিউজ

মন্তব্যসমূহ