তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনার কারণে একমাসের ভাড়া মওকুফের ঘোষণা এক বাড়িওয়ালার



করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পদক্ষেপ হিসেবে সম্প্রতি হোম কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের থেকে বাড়িভাড়া না নেয়ার নির্দেশ দিয়েছিল আফ্রিকার দেশ উগান্ডা। এবার বাংলাদেশেও ব্যক্তিগত উদ্যোগে এমন পদক্ষেপ নিয়ে প্রশংসায় ভাসছেন এক বাড়িওয়ালা।

আজ শনিবার নিজের ফেসবুকে এমন উদ্যোগের কথা জানান ঢাকার জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের বাড়ির বাড়িওয়ালা শেখ শিউলী হাবিব। করোনা মোকাবেলায় সাধারণ মানুষ কর্মস্থলে যেতে না পারায় তিনি তার ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দেয়ার ঘোষণা দেন।

একইসাথে তিনি আশা করেন দেশের অন্যান্য বাড়িওয়ালারাও তার মতো করে দেশের মানুষের পাশে এভাবেই সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন।

ফেসবুক স্ট্যাটসে তিনি বলেন- ‘করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না ,তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম ,আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িয়ালাদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এমতাবস্থায় বাংলাদেশের সকল নাগরিককে ঘরে বসে থেকে কোরানা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করুন । আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।’

শুধু ভাড়া মওকুফই নয়, নিজের বাসার গৃহকর্মীদেরও পূর্ণবেতন ও একবস্তা চালসহ একমাসের ছুটি দিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ