তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

দেশে করোনায় আক্রান্ত আরেক জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪



করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশের মধ্যে দুজনের মৃত্যু হলো। নতুন করে করোনায় মৃত ব্যক্তির বয়স ৭৩ বছর। এছাড়াও দেশে নতুন করে আরো চারজন আক্রান্ত হয়েছেন । এতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে এ পর্যন্ত ৫০ জন প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া সারা দেশব্যাপী ১৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা সরকারের রয়েছে। করোনা প্রতিরোধে ইতিমধ্যে ডাক্তার নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপি সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ