জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মৃত্যুর মিছিলে এবার চীনকে ছাড়িয়ে গেল স্পেন





মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেল স্পেন। ইউরোপের এ দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। চীনে এ পর্যন্ত ৩২৮৭ জন মারা গেছেন।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইনডেপেনডেন্ট বুধবার এক প্রতিবেদনে জানায়, স্পেনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৮০০ জনে।


স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্পেনের কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশটির রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মাদ্রিদের একটি হাসপাতালের ভিডিওতে দেখা যায়, হাসপাতালে জায়গা না পেয়ে শত শত মানুষ বারান্দায়, ব্যালকনিতে কিংবা হাসপাতাল কক্ষের সামনে শুয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাঁচি-কাশি দিচ্ছেন, অনেকেই অক্সিজেন নিচ্ছেন।


এ ছাড়া আরও শত শত মানুষকে হাসপাতালের ওয়েটিংরুমে অপেক্ষা করতে দেখা যায়, যারা চিকিৎসা নেয়ার জন্য মাদ্রিদের ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। হাসপাতাল কর্মীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কারের নেতা জাভিয়ার গার্সিয়া স্থানীয় দৈনিক এল মুন্ডকে বলেন, হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।

জনস হপকিংস ইউনিভার্সিটির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৯ হাজারের বেশি। আর এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার মানুষ, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১০ হাজার জন।

এর মধ্যে চীনে নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ জনে।

মন্তব্যসমূহ