পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

করোনায় মা ও ৩ ভাই-বোনের মৃত্যু, আরো ২ বোন হাসপাতালে!



বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় ভাইরাস মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ ভাইরাসে বয়স্কদের মৃত্যু হচ্ছে, এমন ধারণা তৈরি হলেও এবার একই পরিবারে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ওই পরিবারটিতে গত সপ্তাহে মারা যায় তিন জন। সবশেষ গেল বৃহস্পতিবার (১৯ মার্চ) আরেকজনের মৃত্যু হয়েছে বলে ওই পরিবারের আত্মীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তির নাম ভিনসেন্ট ফুসকো। এর আগে ভিনসেন্টের মা গ্রেস ফুসকো (৭৩) বুধবার রাতে মারা যান করোনায়। তার কয়েক ঘণ্টা আগে মারা যান তার বড় ভাই কারমিনে ফুসকো। এর আগে মারা যান আরেক ভাই।

ভিনসেন্টের ভিনসেন্টের ছোট বোন এলিজাবেথ গণমাধ্যমকে বলেন, ‘সবই ছিল অবিশ্বাস্য। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আমি ঘুম থেকে উঠি। তখন মা আমাকে ডেকে বলে, লিজ্জি, আমার ভালো লাগছে না। রিটারও একই অবস্থা। টনির অবস্থাও একই। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে?, আমি বললাম অবশ্যই মা’

তিনি জানান, ১০ মার্চ থেকে ১৯ মার্চ-এই নয় দিনে করোনা কেড়ে নিয়েছে এলিজাবেথের মা, দুই ভাই ও বোনের প্রাণ।

তার আরও দুই বোন হাসপাতালে ভর্তি আছেন এবং দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন এলিজাবেথ।

মন্তব্যসমূহ