তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল



চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতি সৌধ ও বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এর আগে আগামী ২২-২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয় বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি আবদুল হামিদ বিষয়টি অনুমোদন দেন।

এর আগে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান জানিয়েছিলেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিত হতে পারে। এবং আজই শনিবার বিষয়টি জানতে পারবেন।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল। অধিবেশনের আগে সকাল সাড়ে নয়টায় সংসদ সদস্যদের ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। এরপর অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধুর ওপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭-এর আওতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেয়ার কথা ছিল।

মুজিববর্ষের বিশেষ অধিবেশনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও করোনা পরিস্থিতির কারণে তারা আসবেন না। তবে ২২ ও ২৩ মার্চ দুই দিনের এ বিশেষ অধিবেশন বসবে বলে জাতীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপাতত সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।

সূত্র: সময় টিভি অনলাইন

মন্তব্যসমূহ