তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রাজবাড়ীতে করোনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে নিহত ১, আহত ১০


রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নে ভবদিয়া গ্রামে করোনাভাইরাস নিয়ে তর্কে দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মোল্যা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লাবলু মোল্য রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিযনের ভবদিয়া গ্রামের মৃত অখেল উদ্দীনের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান বলেন, করোনাভাইরাস নিয়ে ৩দিন পূর্বে (বুধবার) স্থানীয় খালেক ফকির গ্রুপের সাথে লাবলু মোল্যার ভাই মান্নানের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে আগামী ২৭ মার্চ বরাট ইউনিয়নের চেয়ারম্যানের  শালিস করে মীমাংসা করার কথা ছিল।
আজ সকালে বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে জোনার দোকানে লাবলু মোল্যা চা পান করতে আসলে খালেক ফকিরের সাথে পুনরায় কথা কাটাকাটি হয়। এসময় কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় লাবলু মোল্যা।

রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় লাবলু মোল্যাকে হাসপাতালে আনলে ৮টার দিকে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় খালেক ফকির গ্রুপের ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ