জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা মোকাবেলায় মানুষের পাশে আফ্রিদি ফাউন্ডেশন



সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। অসহায় মানুষদের জন্য তিনি গড়ে তুলেছেন আফ্রিদি ফাউন্ডেশন।

সেই সংস্থা থেকেই আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন এ লেগস্পিনিং অলরাউন্ডার।

তেমনটাই দেখা গেল এবারও। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এগিয়ে এলো শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ছাড়াও পাকিস্তানে করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় জরুরি জিনিসপত্রও সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন।
শুধ তাই নয় দেশটিতে করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে আফ্রিদির এই সংস্থা।

নিজের ফাউন্ডেশন থেকে দুস্থ-অসহায়দের সেবার বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আফ্রিদি। সেখানে নিজের ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

এরপর আফ্রিদি লিখেছেন, ‘মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায়দের নিয়ে ভাবা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমি আমার কাজ করে যাচ্ছি।’

মন্তব্যসমূহ