জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আইএস জঙ্গি ভেবে ইরাকে বাংলাদেশিকে গুলি করে হত্যা



ইরাকে এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত ওই বাংলাদেশিকে হত্যা করা হয় বলে জানিয়েছে সিরিয়ার কুর্দি পরিচালিত মানবাধিকার সংস্থা এবং ইরাকের গণমাধ্যম বেসনিউজ।

তারা জানায়, দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরও তিন জন বাংলাদেশিকে আহত অবস্থায় আটক করা হয়।

এদিকে মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি মাখমৌর জেলায় আইএসবিরোধী অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। এতে ২৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। রোববার থেকে সোমবার এই অভিযান চালানো হয়। এর একদিন পরই আইএস ভেবে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলি চালায় ইরাকি সেনাবাহিনী।

মন্তব্যসমূহ