তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনাভাইরাস: মালয়েশিয়ার পার্লিসে স্থগিত জুমার নামাজ



প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ার পার্লিসে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিজ নিজ ঘরে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার পার্লিস রাজ্যের রাজা তুয়াংকু সৈয়দ সিরাজউদ্দিনের ছেলে জামালুল্লাহিল এ তথ্য জানান। খবর মালয় মেইলের।
তিনি বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। নতুন করে যেন কেউ এতে আক্রান্ত না হয় সেদিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মালয়েশিয়ায় করোনাভাইরাসে এখনও পর্যন্ত ১৫৮ জন আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে কোনও বাংলাদেশি নেই। নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করেছে ২৯ জনকে যারা ইতোমধ্যে ঘরে ফিরেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্তব্যসমূহ