জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হতে পারে ১৫ কোটি মানুষ!



চীনের উহান প্রদেশ থেকে ছড়ানো করোনাভাইরাস বিশ্বজুড়ে দ্রুতই ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। আর ৭০ থেকে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বৃহস্পতিবার দেশটির এক আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন।

মার্কিন কংগ্রেসের সদস্য রশিদা তালিব প্রেসিডেন্টের করোনভাইরাস টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে প্রতিনিধি পরিষদের শুনানির সময় এই মন্তব্য করেছিলেন। রশিদা তালিব বলেন, কংগ্রেসের উপস্থিত চিকিৎসক সিনেটকে জানিয়েছেন, তিনি আশা করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ থেকে দেড়শ মিলিয়ন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তিনি এমনটাই অনুমান বা পূর্বাভাস দিয়েছেন।

দেশটির ডাক্তার ব্রায়ান মনোহান মঙ্গলবার সিনেটের সিনিয়র স্টাফদের কাছে এই পূর্বাভাসের কথা জানান। সেই সঙ্গে তিনি বলেন, সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আর কিভাবে স্বাস্থ্যকর থাকা যায় সে সম্পর্কেও পরামর্শ দেওয়া উচিত।

এই পূর্বাভাসটি সত্য না মিথ্যা; সেই বিষয়টির ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইফেক্টিয়াস ডিজিজের (এনআইএআইডি) প্রধান অ্যান্থনি ফৌসির কাছে। তিনি বলেছেন, এই ধরনের অনুমান নিয়ে আমাদের এখনই সচেতন হতে হবে। কারণ এমন অনুমান করা হয় সাধারণত কোনো মডেলের ওপর ভিত্তি করে।

তিনি আরো বলেন, পৃথিবীর সব মডেলের অনুমানই ভালো। কিন্তু সংবরণ ও প্রশমনের মাধ্যমে এই ধরনের অনুমান এড়িয়ে চলা যায়। তিনি জানান, সর্বশেষ তথ্য মতে, করোনাভাইরাসে প্রায় ৮০ শতাংশই হালকা এবং মোট মৃত্যুর হার এক শতাংশের কাছাকাছি। অনুমান অনুযায়ী সর্ব নিম্ন সাত লাখ লোক মারা যাবে। আর যদি বেশি মারা যায় তাহলে দেড় মিলিয়ন মানুষের মৃত্যু হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের হার বাড়ছেই। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আর আক্রান্ত হয়েছেন এক হাজার তিনশ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।

মন্তব্যসমূহ