জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ডাস্টবিনে ফেললেন কুয়েতের স্পিকার (ভিডিও)



কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন।

তিনি শনিবার আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হলো আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে।

এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।

আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা। পার্সটুডে ও প্রেসটিভি।

মন্তব্যসমূহ