জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ১৬৯, আছে মার্কিন সেনাও


দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক মার্কিন সেনাও রয়েছে। এ ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সব মিলিয়ে আক্রান্ত দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ জনে।

প্রাণঘাতী এই ভাইরাসে ডেগু শহরে নতুন করে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। সেখানেই যিশু খ্রিস্টের চিনচাওনজি গির্জাটি রয়েছে। এই মহামারীর সঙ্গে ওই গির্জার সংশ্লিষ্টতা রয়েছে বলেই জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার তাদের কোনো সদস্য প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন।

ডেগু থেকে ২০ কিলোমিটার দূরে ক্যাম্প ক্যারোলে ২৩ বছর বয়সী এক সেনার শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। ক্যাম্পের কাছেই একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র থেকেও এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

বুধবারে ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

মন্তব্যসমূহ