জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দিল্লিতে সহিংসতা: মসজিদে অগ্নিসংযোগ, মিনারে হনুমান পতাকা (ভিডিও)



ভারতের রাজধানী দিল্লির অশোক নগর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। অগ্নিসংযোগের পর উন্মত্ত জনতা ‘জয় শ্রী রাম’, ‘হিন্দুস্তান হিন্দুদের’ স্লোগান দিয়ে মহড়া দেয়। এসময় মসজিদের মিনারে একটি হনুমান পতাকা উড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার এখবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাতে দ্য ওয়্যার লিখেছে, উন্মত জনতার একজনকে হাতে একটি ভারতীয় পতাকা নিয়ে মসজিদের মিনারে আরোহন করতে দেখা গেছে। মিনারের একাংশ ভাঙতে চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি।

মসজিদের ভবন সংশ্লিষ্ট ও আশেপাশের দোকানগুলোতে লুটপাট চালানো হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, লুটপাটকারীরা ওই এলাকার বাসিন্দা নন। এলাকাটিতে বেশিরভাগই হিন্দু তবে কয়েকটি মুসলিম পরিবার রয়েছে। ঘটনাস্থলে দমকলবাহিনীর কর্মীদের দেখা গেলেও পুলিশের উপস্থিতি ছিল না।

স্থানীয়রা বলেছেন, পুলিশ ওই এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সরিয়ে দিয়েছে।




আরো খবর: 
দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩, কারফিউ জারি

দিল্লিতে প্যান্ট খুলে সাংবাদিকের ধর্ম যাচাই!

উত্তপ্ত দিল্লিতে দেখা মাত্র গুলি করার নির্দেশ


মন্তব্যসমূহ