কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

চাঁদাবাজির সময় ঢাবির ২ ছাত্রলীগকর্মী আটক








শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে একটি বালুর ট্রাকের চাকা নষ্ট হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত (২০) ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন (২১) সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে।

তারা দুজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী। ট্রাক চালকের কাছে নগদ টাকা না পাওয়ায় চালককে মারধর করে তারা। এরপর তার রকেট অ্যাকাউন্ট (মোবাইল ব্যাংকিং একাউন্ট) থেকে টাকা ট্রান্সফার করে নেয়। মামলার বরাত দিয়ে এমনটাই জানান শাহবাগ থানার ওসি আবুল হোসেন।

তিনি আরো জানান, এসময় ট্রাকের একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দিলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে সমন্বয় করে তাদেরকে থানায় নেয়া হয়।

ট্রাকের সুপারভাইজার সোহেল রানা বলেন, মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে আমার রকেট (মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট) থেকে ১৯৫০ টাকা নেয়। এরপর মেসেজ ডিলিট করে দেয়।
পরে টহল পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শাহবাগ থানা পুলিশ জিয়া হলের দুইজন শিক্ষার্থীকে চাঁদাবাজির করার সময় হাতেনাতে আটক করে আমাদেরকে জানিয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্যসমূহ