জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দিল্লির পর উত্তপ্ত এবার মেঘালয়, নিহত ১



নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এ ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১৪৮টি অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে এবং আটক হয়েছে ৬৩০ জন।

এদিকে, দিল্লির অশান্তির মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়। সিএএ ও ইনার লাইন পারমিট (আএলপি)-কে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। ক্ষতি হয়েছে বহু দোকান-বাড়ির। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয়েছে শিলংয়ে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ৬ জেলায়।

টুইটে মেঘালয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে খাসি ছাত্র সংগঠন, (কেএসইউ)র বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কেএসইউ সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে। একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষেই নিহত হন এক কেএসইউ সদস্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়।

সূত্র: এই সময়

মন্তব্যসমূহ