জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাল্টে গেল হলিউডের ছবি ‘ঢাকা’র নাম





অনেকের হয়তো জানা, বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে নির্মিত হচ্ছে হলিউডের ছবি। ছবির নামও ‌‘ঢাকা’। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হলিউড সুপারহিরো ক্রিস হেমসওর্থ। ছবিটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে।

তবে শেষ মুহূর্তে এসে পাল্টে গেছে ছবির নাম। নতুন নাম ‘এক্সট্র্যাকশন’। জানা গেছে, আগামী ২৪ এপ্রিল থেকে এটি মুক্তি পাবে অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে। এরই মধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে।

ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওর্থ। বাংলাদেশের রাজধানী ঢাকা ঘিরে সাজানো হয়েছে এর কাহিনী। এর বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে ভারত ও থাইল্যান্ডে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ছবিতে দেখা যাবে, অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওর্থ।

‘এক্সট্র্যাকশন’ অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি। এটি প্রযোজনা করেছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’র পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেনও তারা। ছবিটি নির্মাণ করেছেন স্যাম হারগ্রেভ। ‘থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থের পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করেছেন ইরানি শিল্পী গোলশিফতা ফারাহানি, হলিউডের ডেভিড হারবার, ডেরেক লু, বলিউডের পঙ্কজ ত্রিপাঠি, রণদ্বীপ হুদাসহ অনেকে।

মন্তব্যসমূহ