তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৮



ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের হাশদ আশ-শাবির আট সদস্য নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌ জানিয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে অজ্ঞাতপরিচয় বিমান হামলা চালায়।

তবে লেবানিজ গণমাধ্যম আল-মায়াদিন দাবি করছে, এই হামলা ইসরাইলি বিমানই করেছে।

ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির প্রধান বলেন, অজ্ঞাত হামলায়, হাশদ আশ-শাবির আট সদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক বাহিনীর পাশাপাশি যারা যুদ্ধ করছে, তাদের ওপর ইসরাইল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই বিমান হামলা চালায়।

মন্তব্যসমূহ