জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পিতৃত্বকালীন ছুটি নিয়ে সমালোচিত জাপানের পরিবেশমন্ত্রী



হঠাৎ করেই আলোচনায় এসেছেন জাপানের পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি।

দেশটির গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় তার নামই এখন চর্চিত হচ্ছে।

এর কারণ হিসেবে জানা গেছে, পিতৃত্বকালীন ছুটি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের এ মন্ত্রী।

বিবিসি জানায়, এ মাসেই সন্তানের বাবা হতে চলেছেন বলে জানিয়েছেন কোইজুমি। আর সন্তানের প্রথম মাসে দুই সপ্তাহের জন্য ছুটি নেবেন তিনি।

গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমকে মন্ত্রী কোইজুমি বলেন, ‘সন্তান জন্মের পরের তিন মাসে মায়ের ওপর অনেক বেশি চাপ পড়ে। সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় স্ত্রী ও সন্তানের পাশে থাকা প্রতিটি পুরুষের কর্তব্য। তাই আমি ওই সময়টা স্ত্রী ও সন্তানের পাশে থাকতে চাই। অন্ততপক্ষে দুই সপ্তাহ ছুটি নিতে চাই।

এর পর জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সব কাজ গুছিয়ে নিয়েছি। ই-মেইল ও ভিডিও কনফারেন্সের কাজগুলো সেরে নিচ্ছি এখন। আর বাণিজ্যিক সভাগুলোয় আমার স্থলে মন্ত্রিপরিষদের প্রতিনিধিরা থাকবেন। আশা করছি আমার অনুপস্থিতিতে কোনো সমস্যা হবে না।’

এ ছাড়া ছুটিকালীন পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত থাকবেন বলে জানান কোইজুমি।

এদিকে পিতৃত্বকালীন ছুটি নেয়ার সিদ্ধান্তে সমালোচিত হচ্ছেন কোইজুমি।

কেননা জাপানের মন্ত্রিসভার কোনো সদস্য এই প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন।

তা ছাড়া সন্তান জন্ম নেয়ার পর এক বছরের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ম থাকলেও কাজের চাপে অনেক পুরুষই ছুটি নিতে পারেন না।

২০১৮ সালে মাত্র ৬ ভাগ বাবা এই ছুটি পেয়েছেন।

প্রসঙ্গত ফরাসি বংশোদ্ভূত জাপানি সংবাদ ক্রিস্টেল তাকিগাওয়াকে (৪২) বিয়ে করেছেন। কোইজুমি জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির দ্বিতীয় সন্তান।

মন্তব্যসমূহ