আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

আমাকে আর সৃজিতকে ‘হেয়’ করলে কষে থাপ্পড় মারব: মিথিলা



কলকাতার জনপ্রিয় পরিচালক ও স্বামী সৃজিত মুখার্জিকে বিয়ে করে প্রশংসার পাশাপাশি অনেকের সমালোচনার স্বীকার হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

তবে নিন্দুকের কথায় কখনোই কান দেননি এই অভিনেত্রী। বরং স্বামীকে নিয়ে একের পর এক প্রশংসা করে সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মিথিলা। গত ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি স্ট্যাটাস দেন তিনি।

টুইটে মিথিলা বলেন, ‘আমি কোনো হিন্দু অথবা ভারতীয় কোনো চলচ্চিত্র পরিচালককে বিয়ে করিনি। আমি সহৃদয় ও বুদ্ধিদীপ্ত একজন মানুষকে বিয়ে করেছি, যার প্রেমেও আমি পড়েছিলাম। তাই আমি তার সব পরিচয়েই গর্ববোধ করি।’

বিয়ে ও সৃজিতকে নিয়ে কোনো বাজে কথা বললে তা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘যে কেউ আমার বিয়ে অথবা আমার সঙ্গীকে হীন করার চেষ্টা করলে তাকে কষে থাপ্পড় মারা হবে।’

এর আগেও সৃজিতকে নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিথিলা।

সৃজিত মুখার্জিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার কারণ জানিয়ে গত ৩১ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দেন মিথিলা।

ওই স্ট্যাটাসে স্বামীর সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে মিথিলা বলেন, ‘সৃজিতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ। এক, আমরা দুজনই একই রকম পাগলাটে। দুই, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত।’

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।

তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

যুগান্তর 

মন্তব্যসমূহ