জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কয়েক লাখ টাকা খরচ করে দরিদ্র হিন্দু মেয়ের বিয়ে দিল মসজিদ কমিটি!


দরিদ্র পরিবারের এক হিন্দু মেয়ের বিয়ে দিল ভারতের কেরালার আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামায়াত মসজিদ কমিটি।

রোববার ওই মসজিদ প্রাঙ্গণে বিয়ের আয়োজন করা হয়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই মসজিদ চত্বরে হিন্দু মতে শরৎ এবং অঞ্জুর বিয়ে দেন এক পুরোহিত। উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাদের জন্য ছিল কেরালার ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।

খবরে বলা হয়, অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেই কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।

মায়ের সেই আর্জিতে সাড়া দেন মসজিদ কর্তৃপক্ষ। অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে ১০টি স্বর্ণমুদ্রা এবং দুই লাখ টাকা দিয়েছেন তারা। হাজার লোকের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।

ফেসবুকে নবদম্পতি শরৎ এবং অঞ্জু, তাঁদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

তিনি বলেছেন, কেরালা সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর উদাহরণ বহন করে এসেছে। এটা বজায় রাখতে হবে।

ফেসবুকে শরৎ-অঞ্জুর বিয়ের ছবি শেয়ার করে বিজয়ন লিখেছেন, ‘এই বিয়ে এমন সময় হল, যখন দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কেরালা ঐক্যবদ্ধ ছিল এবং আমরা ঐক্যবদ্ধই থাকব।’

মন্তব্যসমূহ