জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমাদের কোনও ধর্ম নেই, থাকাও উচিৎ নয়: শাহরুখ খান



হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার (২৫ জানুয়ারি) রেমো ডি’সুজার সঙ্গে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স প্লাস’-এ গিয়ে শাহরুখ খান ধর্ম নিয়ে ব্যক্তিগত মতামত দেন। 


ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ও ধর্ম নিয়ে চলছে নানা বিভেদ। আর এই উত্তাল সময়ে ধর্মের বিশেষ ভাবনা শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান। রিয়ালিটি শো ডান্স প্লাস ৫-এর এক এপিসোডে এসে তিনি জানালেন তার ব্যক্তিগত মতামত। ধর্ম নিয়ে পরিবারে কোনও আলোচনা হয় না তার। কোনও ধর্মে নয়, নিজেকে ভারতীয় ভাবতেই ভালোবাসি। 

শাহরুখ খান বলেন, ‘আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হিন্দুস্তানি। ছোটবেলায় মেয়ে সুহানা এসে আমার কাছে জানতে চেয়েছিলো, ‘বাবা আমাদের ধর্ম কোনটা?’ আমি বলেছি, ‘আমরা ভারতীয়। আমাদের কোনও ধর্ম নেই, থাকাও উচিৎ নয়।’

শাহরুখ আরও বলেন, ‘আমাদের পরিবারে সব ধর্মের উৎসব পালন করা হয়। তআমি কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মের ওপর বিশ্বাসী নই, প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করি না। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। ইসলামের রীতি-নীতিকে মানি। ইসলাম খুবই পবিত্র ও শৃঙ্খলাপরায়ণ ধর্ম।’

উল্লেখ্য, নাগরিকত্ব নিয়ে আইন নিয়ে নানা আলোচনা-সমালোচনায় বেশ উত্তাল ভারত। গত বছরের ডিসেম্বরে ওই আইনটি পাশ হয়। এ বছরের ১০ জানুয়ারি আইনটি কার্যকর করা হয়েছে।

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করি না। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। ইসলামের রীতি-নীতিকে মানি। ইসলাম খুবই পবিত্র ও শৃঙ্খলাপরায়ণ ধর্ম। বে আক্কল কোহানগার..নামাজ না পড়লে কিসের মুসলমান?
Unknown বলেছেন…
জানিনা কেন বলেছেন, তবে এটাই সঠিক তার জনপ্রিয়তা তাকে এই বিবেচনাহীন কথা বলতে শিখিয়েছে। এটি না বললেও পারতেন। সেনসেটিভ বিষয়গুলো হালকা করা অনুচিত।