জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাকিস্তান ও বাংলাদেশি মুসলিমদের ভারত থেকে ছুড়ে ফেলতে হবে: শিবসেনা



ধর্মভিত্তিক বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে যে শিবসেনা মোদি সরকারের বিরোধিতা করেছে, এবার তাদের মুখেই শোনা যাচ্ছে উল্টো সুর।

শনিবার মুখপত্র ‘সামনা’-য় হুশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের এ দেশ থেকে বাইরে ছুড়েফেলা উচিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।


গোটা ভারত যখন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা। খবর আনন্দবাজার পত্রিকা।

দুদিন আগেও পুণেতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বৈঠকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে একই কথা বলেছিলেন।

ওই দিন তিনি বলেন, ‘ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।’

রাজ ঠাকরে আরও জানিয়েছিলেন, মুম্বাই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি মিছিল বার করবেন।

রাজের সেই মন্তব্যের জন্য তাকে আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা।

যদিও তারা এ কথাও বলেছে, সিএএ-তে যে সব ফাঁক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরা জরুরি।

‘সামনা’য় রাজ ঠাকরেকেও আক্রমণ করেছে শিবসেনা। তাকে কটাক্ষ করে তারা বলেছে, যে দল মাসখানেক আগেই সিএএ-র বিরোধিতা করছিল, এখন তারাই নিজেদের রং বদলে ফেলেছে। কিন্তু শিবসেনা কখনোই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।

‘সামনা’য় শিবসেনা আরও বলেছে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তার দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের লাইন ধরেছেন এবং বিজেপির সুরেই কথা বলছেন। কিন্তু এমন রং বদলালে যে আখেরে কোনো লাভই হবে না রাজের, সে হুশিয়ারিও দিয়েছে শিবসেনা।

সামনা-য় নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকেও নিশানা করেছে শিবসেনা। সেখানে তারা বলেছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এতে শুধু মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হবেন না, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও প্রভাবিত হবেন।

মন্তব্যসমূহ