পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ওয়াইসির



ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনাসামনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন হায়দরাবাদের রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি।

বুধবার তেলেঙ্গানার করিমনগরে এক মিছিলে যোগ দিয়ে এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন এআইএমএম নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন। খবর এনডিটিভির।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কেন ওদের সঙ্গে বিতর্ক করবেন? আমার সঙ্গে করুন।

তিনি বলেন, আপনার আমার সঙ্গে বিতর্ক করা উচিত। আমি এখানে আছি। ওদের সঙ্গে বিতর্ক করবেন কেন? বিতর্ক করুন দাড়িওয়ালা মানুষটির সঙ্গে। আমি বিতর্ক করতে পারি সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে।

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মুসলিমদের প্রতি বিজেপি সরকার বৈষম্য করেছে বলে মুসলমানরা দাবি করছে। সিএএ'তে ২০১৫ সালের আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। আর এনআরসিতে বলা হয়েছে,বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা।

এ দিকে মঙ্গলবার লক্ষ্ণেৌতে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল বের হয়। অমিত শাহ সেখানে জানিয়ে দেন, যতই প্রতিবাদ হোক সিএএ জারি হবেই। যারা প্রতিবাদ করছেন, তারা প্রতিবাদ চালিয়ে যেতে পারেন। তিনি বলেন, আমি বলতে চাই প্রতিবাদ হলেও সিএএ প্রত্যাহার করা হবে না।

মন্তব্যসমূহ